Author: Chinmoy Biswas
লাল-হলুদ জার্সি গায়ে যে মানুষটা একসময় মাঠে নামতেন, তার নাম উচ্চারিত হতো গ্যালারিতে একসাথে— অর্ণব! অর্ণব!।
দীর্ঘ বছর ধরে ক্রিকেট মাঠে ঘাম ঝরিয়ে, দলের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক অটল ভরসার নাম।
কখনও ব্যাট হাতে দলকে টেনে তুলেছেন ভরাডুবির কিনারা থেকে, কখনও বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছেন। মাঠের ভেতর তার নেতৃত্ব, আর মাঠের বাইরে তার সহজ-সরল হাসি—এই দুইয়ে মিশেই তৈরি হয়েছে এক অসম্ভব সুন্দর ইতিহাস।
আজ সেই অধ্যায়ের পরিসমাপ্তি। লাল-হলুদের প্রতি তার অবিচল ভালোবাসা, সতীর্থদের পাশে দাঁড়ানোর মানসিকতা, আর খেলার প্রতি তার একনিষ্ঠতা—সব মিলিয়ে তিনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি আমাদের প্রেরণা।
অর্ণব নন্দী, তোমার অবসর মানে ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি, কিন্তু তোমার গল্প থাকবে অনন্তকাল।
তুমি প্রমাণ করেছ—জার্সির রঙ মুছে যায় না, ভালোবাসা থেকে যায় চিরকাল।
শুভেচ্ছা, ক্যাপ্টেন। তোমার নতুন যাত্রা হোক আরও আলো ঝলমলে।
Picture Courtesy: East Bengal Media