Contributor: Chinmoy Biswas
প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে অংশ নিয়ে জয় দিয়ে আসর শুরু করল ইস্টবেঙ্গল উইমেনস দল। কম্বোডিয়ার ক্লাব পেনম পেন ক্রাউন-এর বিপক্ষে প্রথম ম্যাচে ১–০ গোলে জয়ের স্বাদ পায় লাল-হলু ব্রিগেড।
দলের হয়ে একমাত্র গোলটি করেন উগান্ডার ফরোয়ার্ড ফাজিলা ইকাপুত্রি। তাঁর গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য এবং ইস্টবেঙ্গল সংগ্রহ করে পূর্ণ তিন পয়েন্ট।
এই জয়ে গ্রুপ পর্যায়ের শুরুতেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে পরবর্তী ধাপের লড়াইয়ে সুবিধাজনক অবস্থান তৈরি হলো দলটির জন্য।
Picture Courtesy: East Bengal Media
Post Views: 280