Contributed by Chinmay Biswas
ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে চাঙ্গা ইস্টবেঙ্গল ঝড় তুলল ব্যারাকপুর স্টেডিয়ামের মাটিতেও। কলকাতা ফুটবল লিগ (CFL) ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টিভেজা বিকালে একপ্রকার গোলের বন্যা বইয়ে দিয়ে বেহালা এসএসকে ৬-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ বাহিনী।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে নামে ইস্টবেঙ্গল। ১৮তম মিনিটে গোলের সূচনা করেন চাকু। এরপর ৩০ ও ৩৩ মিনিটে ডেভিড এবং আশিকের পরপর দুটি গোল প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়ে দেয়। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় টিম ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাসী রূপে দেখা যায় লাল-হলুদ শিবিরকে। ৭২ মিনিটে নাসীব, ৭৪ মিনিটে মার্ক জো এবং ঠিক এক মিনিট পরেই গুইতে গোল করে বেহালার রক্ষণভাগকে সম্পূর্ণভাবে ভেঙে দেন।
পুরো ম্যাচজুড়ে আধিপত্য ছিল ইস্টবেঙ্গলেরই। নিখুঁত পাসিং, ধারালো আক্রমণ এবং সংগঠিত রক্ষণে কোনো সুযোগই পায়নি বেহালা স্পোর্টিং। ম্যাচে লাল-হলুদদের খেলায় ছিল আত্মবিশ্বাস আর শ্রেণির ছাপ।
এই জয়ের ফলে লিগ টেবিলেও নিজেদের অবস্থান আরও মজবুত করল ইস্টবেঙ্গল। ধারাবাহিকতা বজায় রেখে তারা বার্তা দিল স্পষ্ট—এই মৌসুমে লক্ষ্য একটাই, শিরোপা!!!
Picture Courtesy: East Bengal Media