Author: Chinmoy Biswas
ফুটবল মানেই আবেগ, আর কলকাতার ফুটবল মানেই ডার্বি! সুপার কাপ ২০২৫ এসে আবার সেই আবেগকে উসকে দিল। এবারের গ্রুপ A-তেই রাখা হয়েছে বাংলার দুই মহীরূহ— ইস্টবেঙ্গল আর মোহনবাগান।
এই দুই নাম উচ্চারণ করলেই গা শিউরে ওঠে ফুটবল সমর্থকের। একদিকে ১৯১১ সালের শিল্ড জয়ের ঐতিহাসিক গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে সবুজ-মেরুন। অন্যদিকে একাধিক জাতীয় ট্রফি, আন্তর্জাতিক টুর্নামেন্ট আর একসময়ের অপরাজেয় লাল–হলুদ বাহিনী। কে বলবে এগুলো শুধু ক্লাব? এরা তো আমাদের শিরা–উপশিরায় মিশে থাকা আবেগ।
ডার্বি মানে ভরা গ্যালারি, বাঁশি বাজতেই চিৎকারে কাঁপা স্টেডিয়াম, আর গোল পড়লেই ঝড় ওঠা পতাকার সমুদ্র। এবার সেই আগুন নামছে সুপার কাপে।

অবশ্য প্রতিযোগিতা শুধু কলকাতায় থেমে নেই। মুম্বাই সিটি, বেঙ্গালুরু, কেরালা ব্লাস্টার্স বা গোয়ার মতো দলও নামবে সমান ভরসা নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে কী—সব আলো আবারও ঘুরে আসবে বাংলার দুই দিকপালের দিকে।
সুপার কাপ ২০২৫ শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা গৌরব, আবেগ আর ইতিহাসকে একসাথে জ্বালিয়ে তোলা এক উৎসব। আর আমরা সমর্থকরা তো তৈরি—স্টেডিয়ামে বা টিভির সামনে, গলা ফাটিয়ে চিৎকার করার জন্য।
Picture Courtesy: Social Media