ইস্টবেঙ্গল ছাড়লেন পিলকিংটন, সই করলেন ইংল্যান্ডের ক্লাবে

Share

Facebook
Twitter
WhatsApp

[fblike]

ম্যাত্তি স্টেইনম্যান (Ville Matti Steinmann), নারায়ণ দাস, দেবজিৎ মজুমদার, সার্থক গলুই, ব্রাইট এনোবাখারে – গত মরশুমের একের পর এক খেলোয়াড় ইস্টবেঙ্গল ছেড়েছেন। তাঁদের পথেই এবার হাঁটলেন গত মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে চাপানো আরেক বিদেশী অ্যান্টনি পিলকিংটন (Anthony Pilkington)। ৩৩ বছর বয়সী এই আইরিশ ফুটবলার এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ছেড়ে যোগ দিলেন ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনের ল্যাঙ্কাশায়ারের ফ্লিটউড টাউন এফসিতে (Fleetwood Town F.C.)।

গত মরশুমে ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনেরই আরেক ক্লাব উইগান অ্যাথলেটিক (Wigan Athletic F.C.) থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন পিলকিংটন। আইএসএলে ইস্টবেঙ্গলের প্রথম বছরে লাল হলুদ জার্সি গায়ে ব্রাইটের মতো পিলকিংটনের ঝুলিতেও ছিল ৩টি গোল। সাথে ছিল ৩টে অ্যাসিস্টও।

কিন্তু স্বাভাবিকভাবেই আর অপেক্ষা করতে রাজি ছিলেন না নরউইচের (Norwich City F.C.) হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United F.C.) বিপক্ষে গোল করা এই উইঙ্গার।

অন্যদিকে, ইস্টবেঙ্গলের দলগঠনের অবস্থা এখনও যে তিমিরে ছিল, সেখানেই আটকে আছে। শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গে ক্লাবকর্তাদের চূড়ান্ত চুক্তির কোনও জট এখনও খোলেনি। ফলে দলগঠন রয়েছে থমকে। ফলে অদূর ভবিষ্যতে আরও ফুটবলারদের দল ছাড়ার খবর আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.