অবশেষে স্বস্তি, ফুটবল ফিরছে কলকাতা ময়দানে

Share

Facebook
Twitter
WhatsApp

[fblike]

অবশেষে বাংলার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর । ঢাকে কাঠি পড়ে গেলো নতুন মরসুমের। আজ বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ -র তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো ২০২১-২২ মরসুমের ফুটবল ফিরছে ময়দানে ।

আগামী আগস্ট মাসের মাঝামাঝি শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ফুটবল লীগ (Calcutta Football League)। করোনা আবহে ফুটবল প্রেমীদের কাছে এ এক খুশীর খবর ।

বৃহস্পতিবার আইএফএ অফিসে আয়োজিত সভা

প্রসঙ্গত উল্লেখ্য, গত দেড় বছর ধরে দুনিয়া জুড়ে চলা অতিমারীর করাল গ্রাস থেকে বাদ যায়নি কলকাতা ময়দানও। কলকাতা ময়দানের অজস্র ছোট বড় ক্লাবের কয়েক হাজার ফুটবলার হয়ে পড়েছিলেন কর্মহীন। চরম আর্থিক অনটনের দিন কাটছিলো ফুটবলারদের।

এই পরিস্থিতিতে কলকাতা ফুটবল লীগ চালুর খবর সকলের কাছেই স্বস্তির । তবে ময়দানে ফুটবল ফিরলেও এখনই ফেরা হচ্ছে না দর্শকদের। আপাতত সিদ্ধান্ত হয়েছে যে, দর্শকশূন্য গ্যালারীতেই শুরু হতে চলেছে সিএফএল।

তবে সিএফএল শুরুর খবর ফুটবলারদের তো বটেই, সমর্থকদেরও যে উৎসাহিত করবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এখন শুধু দেড় মাসের অপেক্ষা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.