ঘোষিত হলো ইস্টবেঙ্গল ক্লাবের এক্সিকিউটিভ কমিটি, একাধিক নতুন মুখের ভীড়

করোনা অতিমারীর পর ভারতে ফুটবল মরশুম চলছে জোরকদমে। কয়েক মাসের অনিশ্চয়তার পর নতুন ইনভেস্টর শ্রী সিমেন্ট গোষ্ঠীর আর্থিক বিনিয়োগে আইএসএলে খেলছে শতাব্দীপ্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলও। এরই মাঝে প্রথামতো হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাবের প্রশাসনিক নির্বাচন। আগামী তিন বছরের জন্য প্রত্যাশামতই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বর্তমান শাসকগোষ্ঠীর মনোনীত সদস্যরা। গঠিত হলো নতুন এক্সিকিউটিভ...

অপ্রতিরোধ্য মুম্বাই সিটি এফসি বনাম বদলে যাওয়া এসসি ইস্টবেঙ্গল : ফল কিছুটা প্রত্যাশিত, তবে যুদ্ধ হলো ব্যতিক্রমী

টানা দশ ম্যাচ অপরাজিত থেকে এই আইএসএলের টেবিল শীর্ষের দল মুম্বাই সিটি এফসি। তাদের কোচ সের্গিও লোবেরা এফসি গোয়া-তে থাকাকালীন অনবদ্য ফুটবল উপহার দিয়েছিলেন এবং সেই ঐতিহ্য উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের সাথে সাথে বগলদাবা করে মুম্বাই সিটি এফসি-তে নিয়ে এসেছেন। সেই দলের বিপক্ষে দুর্ভাগ্যের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়তে...

অসম লড়াইয়ে নিজেদের ছাপিয়ে যাওয়াই লক্ষ্য ইস্টবেঙ্গলের

আপাত দৃষ্টিতে ম্যাচটা লীগ টেবিলের এক বনাম দশের। ভারতবর্ষের বাণিজ্যিক রাজধানী বনাম সাংস্কৃতিক রাজধানীর। বড়াপাও বনাম ইলিশের। কিন্তু ভাস্কোর তিলক ময়দানে মুম্বাই সিটি এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের খেলায় লাল-হলুদের প্রতিপক্ষ কি শুধুই সিটি ফুটবল গ্রুপের মালিকানাধীন অষ্টম ক্লাবটি? ভুল। এই ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের অদৃশ্য প্রতিপক্ষ তো আরও ৬টা দল। লীগ...

পেইনের গাব্বায় অজিদের লজ্জায় ফেলে ঐতিহাসিক সিরিজ জয় ভারতের

বাংলায় একটা প্রচলিত কথা আছে "ওস্তাদের মার শেষ রাতে।" কথাটি যে খুব একটা ভুল নয় সেটা আজ ভারতীয় ক্রিকেট দলের জয় দেখেই বোঝা যাচ্ছে। সিরিজ শুরু হওয়ার আগে থেকেই যে তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরাও বলে দিয়েছিলেন যে অলৌকিক কিছু না ঘটলে সিরিজে একটাও ম্যাচ যেটা ভারতের জন্যে অসম্ভব, সেই বিশেষজ্ঞরাই...