সান্তাক্লজের অপেক্ষায় ইস্টবেঙ্গল

সারা বিশ্বে বড়দিন। রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়া শীতের আমেজ গায়ে মেখে অতিমারীর মধ্যেও কলকাতাবাসীও মেতে উঠেছেন উৎসবে। দুহাজার কিলোমিটার দূরে গোয়ার ইস্টবেঙ্গল শিবিরের অবস্থা কিন্তু গ্রীষ্মের চাতক পাখির মতো। একটা জয়ের আশায় দিন গুনছেন সকলে। ইউটিউব ইন্টারভিউতে, প্রেস কনফারেন্সে টিমের শরীরী ভাষা ফুরফুরে থাকলেও ভিতরে ভিতরে চাপটা কিন্তু টের পাচ্ছেন সবাই।...