Author: Chinmoy Biswas
৪১তম কলকাতা লিগে নিজেদের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল ক্লাব। সোমবার নিজেদের ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২–১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লাল-হলুদ শিবির।
প্রথমার্ধ থেকেই দুই দল আক্রমণ–প্রতি আক্রমণে খেলা শুরু করে। ৩৭তম মিনিটে সায়নের বা পায়ের দুরপাল্লা শট ইউনাইটেড গোলকিপার রৌনক সেভ করলে সুযোগ সন্ধানী ডেভিড দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। তবে ইউনাইটেডও লড়াই থেকে সরে দাঁড়ায়নি। বিরতির পর তারা কয়েকটি ভালো আক্রমণ গড়ে তোলে এবং একসময় ইস্টবেঙ্গল রক্ষণের ভুলে আমিত বসাকের গোলে ইউনাইটেড স্পোর্টস সমতা ফেরে।
কিন্তু ম্যাচের নাটকীয় মুহূর্ত আসে শেষ দিকে। ৮৯তম মিনিটে সুপার সাব শ্যামল গোল করে ইস্টবেঙ্গলকে আবারও এগিয়ে দেন।
শেষ বাঁশি বাজতেই লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মাঠ জুড়ে। এই জয়ের মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাব তাদের ৪১তম কলকাতা লিগ শিরোপা জিতে নেয়, যা আবারও প্রমাণ করলো কলকাতা ময়দানে তাদের ঐতিহ্য ও আধিপত্য।
Picture Courtesy: East Bengal Media